বরগুনায় জাল ভোট দিতে গিয়ে আটক ৬

বরগুনা পৌরসভা নির্বাচনে জাল ভোট দিতে আসায় ৬ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৩০ জানুয়ারি) শেষ বেলার দিকে বরগুনা সরকারী কলেজে ১ নম্বর কেন্দ্রের ৬, ৭ এবং ৮ নম্বর বুথ থেকে তাদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আটকরা হলো, নাইম (১৮), রেজাউল করিম(১৯), ইয়াসিন আরাফাত (২০), মাসুদ (২১), জাহিদুল ইসলাম রাব্বি (২১), জাফর (২৬)।

ভোটকেন্দ্র সূত্র জানায়, জাল ভোট দেয়ার উদেশ্যে ভোট কেন্দ্র আসেন তারা। জাল ভোট বুথের নির্বাচনী কর্মকর্তাদের কাছে অভিযোগ করলে তারা তাদের জালিয়াতি ধরে ফেলেন।

১ নং ওয়ার্ডের কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল নিজামী বার্তা বাজারকে বলেন, তারা ভোট দিতে এসে তাদের ভোট নাম্বার দেখালে সেটা জাল বলে প্রতীয়মান হওয়ায় তাদরকে আটক করা হয়। ভোটগ্রহণ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মেহেদী হাসান/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর