আজ শনিবার (৩০ জানুয়ারি) ৩য় ধাপের পৌরসভা নির্বাচনে কুড়িগ্রামের উলিপুর পৌরসভা নির্বাচনে চলছে ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। তবে ভোটার উপস্থিতি তেমন না থাকার কারণে ভোট কেন্দ্রগুলোতে দেখা যায় ধীর গতিতে ভোট গ্রহন চলছে। বেলা ১টা পর্যন্ত মদিনাতুল উলুম মাদ্রাসা, উলিপুর এমএস স্কুল এন্ড কলেজ, উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নারিকেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ইত্যাদি ভোট কেন্দ্রে দেখা যায় এমন চিত্র। তবে এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি,শান্তিপূর্নভাবে ভোট গ্রহন চলছে।
উলিপুর পৌরসভার নির্বাচনে ১৮ টি ভোট কেন্দ্রের ১১৩ টি ভোট কক্ষের নিরাপত্তার দায়িত্বে ৪৫৩ জন পুলিশ, ৩৩ জন র্যাব, ৪৫ জন বিজিবি, ০৫ জন ব্যাটালিয়ন আনসার ও ১৮০ জন সাধারণ আনসার সদস্য কাজ করছেন ।এছাড়াও নির্বাচনে সহিংসতা প্রতিরোধ এড়াতে সাদা পোশাকেও প্রস্তুত আছে আইনশৃঙ্খলা বাহিনী।
এই পৌরসভায় মোট ভোটার ৩৭ হাজার ৯শত ১৫ জন ।এর মধ্যে পুরুষ-১৮ হাজার ৫শত ৩৯জন ও নারী -১৯ হাজার ৩শত ৭৬ জন । কাউন্সিল পদে প্রতিদ্বন্বিতা করছেন ৫৬ জন,সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন ও মেয়র পদে ৩ জন ।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম রাকিব জানান, “নির্বাচন অবাধ, সুষ্ঠ এবং নিরপেক্ষভাবে আমাদের ভোট গ্রহন চলছে । কোথাও কোন বিশৃঙ্খলা এখন পর্যন্ত হয়নি । নির্বাচন সম্পন্ন করতে প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন । এ ছাড়াও বিজিবি, র্যাবের মোবাইলটিম এবং পুলিশের মোবাইল টিম কাজ করছে । ”
সুজন মোহন্ত/শিমুল দেব/বার্তাবাজার/ভি.এস