ফরিদপুরের বোয়ালমারী থানার গণধর্ষণ মামলার আসামি সোহাগ মোল্লাকে (১৮) গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ওসি তদন্ত মো. আবুল খায়ের মিয়া জানান, সালথা থানার বিভাগদি গ্রামের গৃহবধূ নাফিজা তার মেয়েকে গণধর্ষণের অভিযোগে গত ১৫ জানুয়ারী সোহাগ মোল্লাসহ দুই জনের নামে মামলা করেন। যার মামলা নম্বর ৬। সোহাগ মোল্লার বাড়ি বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের আমরদি গ্রামে। মামলার পর থেকে আসামি সোহাগ মোল্লা পলাতক ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার বিকেলে কুষ্টিয়া জেলার মিরপুর থানার অঞ্জন নামের বিল থেকে তাকে গ্রেফতার করি। সে ওই বিলে ভেকু চালাচ্ছিলো।
পরে তাকে আজ শনিবার (৩০ জানুয়ারি) ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/ভি.এস