দর্শনা পৌরসভা নির্বাচনে কেন্দ্র দখল ও পোলিং এজেন্টের কেন্দ্র থেকে বের করে দেয়ারসহ বিভিন্ন অভিযোগে ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান বুলেট ভোট বর্জন করেছেন।
শনিবার (৩০ জানুয়ারি) ভোট শুরু হওয়ার পর ৩-৪ ঘণ্টার মধ্যে এমন ঘোষণা দেন।
এসময় তিনি সংবাদ কর্মীদের কাছে অভিযোগ করে বলেন, নির্বাচনের শুরু থেকেই নানা হুমকি ধামকি দিয়ে আসছে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা। সেসব উপেক্ষা করিই নির্বাচন করেছি। কিন্তু ভোট গ্রহণের শুরু থেকেই সকল কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেয়া হয়েছে। আওয়ামী লীগের প্রার্থীরা কেন্দ্র দখল করছে, প্রাণহানির হুমকি দিচ্ছে। তাই বাধ্য হয়ে ধানের শীষের প্রার্থী হিসেবে এ ভোট গ্রহনের উপর অনান্থা এনে ভোট গ্রহন থেকে সরে দাঁড়ালাম।
দর্শনা পৌরসভা নির্বাচনের নয়টি ওয়ার্ডের ১৬ টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪ টা পর্যন্ত। এ নির্বাচনে মেয়র পদে ৩ জন সংরক্ষিত কাউন্সিলর পদে ৮ জন সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভায় মোট ভোটার ২৭ হাজার ৫২০ জন।
বার্তাবাজার/ই.এইচ.এম