রাজধানীতে মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া সকলেই মাদক বিক্রয় ও সেবনের দায়ে জড়িত।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ১ হাজার ১৭ পিস ইয়াবা, ১৮২ গ্রাম ৪০৯ পুরিয়া হেরোইন, ০৯ কেজি ৫৬৫ গ্রাম ৬০ পুরিয়া গাঁজা, ৮৫ বোতল ফেন্সিডিল ও ১৯ বোতল ০৫ লিটার দেশি মদ উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪১টি মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।
বার্তাবাজার/ই.এইচ.এম