উৎসব মুখর পরিবেশে পাবনা সদর পৌরসভা ভোট গ্রহণ শুরু

সকাল থেকে হাড় কাঁপানো শীত, উৎসব মুখর পরিবেশে পাবনা সদর পৌরসভার ভোট গ্রহণ শুরু । আজ শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এবারের নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ পুরুষ কাউন্সিলর পদে ৭৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার ১৫টি সাধারণ ওয়ার্ড ও ৫টি সংরক্ষিত ওয়ার্ডের ৩৯টি ভোট কেন্দ্রের ৩৪৬টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। মোট ভোটর সংখ্যা ১ লাখ ১২ হাজার ২৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

পাবনা সদর পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার কাওছার মোহাম্মদ জানান, সুষ্ট ও শান্তিপূর্ণ ভোট গ্রহনের জন্য নেওয়া হয়েছে সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ইতিমধ্যে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর বাইরে বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব সদস্য, আনসার সদস্য, স্ট্রাইকিং ফোর্স নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রতিটি ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করছে।

তবে পাবনা সদরের সাথে সুজানগর উপজেলা পৌরসভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা সীমানা জটিলতায় কারণে নির্বাচন স্থগিত আপিল বিভাগ।

মাসুদ রানা/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর