আফগানিস্তানে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সৈন্যদের হুশিয়ারি দিয়ে তালেবান বলেছে দ্রুত ওই ওদওশর মাটি ছেড়ে চলতে হবে নয়তো মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। তালেবান দোহা চুক্তির বাইরে চলছে বলে আমেরিক অভিযোগ তললে তা অস্বীকার করেছে সশস্ত্র এ গেরিলা গোষ্ঠী।
শুক্রবার (২৯ জানুয়ারি) এক টুইটার পোস্টে তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এসব কথা বলেন। মার্কিন সেনা সদরদফতর পেন্টাগনের মুখপাত্র জন কিরবির এক বক্তব্যের জবাবে জবিউল্লাহ মুজাহিদ টুইটারে এ পোস্ট দিয়েছেন।
জন কিরবি অভিযোগ করে বলেন, তালেবান দোহা চুক্তির প্রতি শ্রদ্ধাশীল নয় যতক্ষণ পর্যন্ত তারা শ্রদ্ধাশীল না হয় ততক্ষণ পর্যন্ত আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা হবে না।
গত বছরের ফেব্রুয়ারি মাসে কাতারের রাজধানী দোহায় আমেরিকা ও তালেবান মধ্যে একটি চুক্তি হয় যাতে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেয় আমেরিকা। অন্যদিকে, তালেবান মার্কিন সেনাদের ওপর হামলা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিল।
বার্তাবাজার/ই.এইচ.এম