সবাই পাসের ফল প্রকাশ আজ

শনিবার (৩০ জানুয়ারি) অবশেষে প্রকাশ হবে পরীক্ষা ছাড়া এইচএসসির ফলাফল। সকাল ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইচএসসির ফল প্রকাশের ঘোষণা দেবেন।

এ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছ থেকে ফল গ্রহণ করবেন। এবার ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার কথা ছিল।

এইচএসসি পরীক্ষা গত বছরের ১ এপ্রিল পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু মহামারি করোনা ভাইরাসের তাণ্ডব শুরু হওয়ায় ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। পরে সরকার পরীক্ষা ছাড়াই মূল্যায়নের মাধ্যমে এইচএসসি ও সমমান শ্রেণির ফল প্রকাশের সিদ্ধান্ত নেয়।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর