পুরান ঢাকার সূত্রাপুর থানা পুলিশের ওপর হামলার ঘটনায় রজু করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীসহ ৫ জনকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন আদালত।
শুক্রবার (২৯ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালত এ আদেশ দেন।
জেলে প্রেরিত আসামিরা হলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের মেহেদী হাসান ওরফে সিফাত, সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিক হৃদয়, সাজেদুল ইসলাম ওরফে নাঈম, প্রাণিবিদ্যা বিভাগের মো. সোহানুর রহমান এবং জৈনক জয় দাস।
মামলার এজহার থেকে জানা যায়, বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী পূর্বে শুত্রুতার জের ধরে সূত্রাপুর থানা ছাত্রলীগের কর্মীদের ওপর আক্রমণের উদ্দেশে রাস্তা আটকিয়ে বাধা সৃষ্টি করে গাড়ি ও দোকান ভাঙচুর করেছিল। এ সময় মামলার বাদী ও সূত্রাপুর থানার উপপরিদর্শক এজাজ আহমেদ রুমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়ি ও দোকান ভাঙচুর করতে নিষেধ করেন। এরপর তাকেসহ কর্তব্যরত পুলিশের ওপর শিক্ষার্থীরা হামলা করে গুরুতর জখম করে।
এ ঘটনায় শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে সূত্রাপুর থানায় এজাজ আহমেদ রুমি বাদী হয়ে ৫জনসহ অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করে মামলা করেন।
বার্তাবাজার/ই.এইচ.এম