রাত পোহালেই শনিবার (৩০ জানুয়ারি) ঝালকাঠির নলছিটি পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু করতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ সব ধরনের প্রস্ততি নিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
নলছিটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- নৌকা প্রতীক নিয়ে আব্দুল ওয়াহেদ খান, ধানের শীষ প্রতীকে মো. মজিবুর রহমান, হাতপাখা প্রতীকে মাওলানা মো. শাহ জালাল এবং স্বতন্ত্র প্রার্থী মোবাইলফোন প্রতীকে কে এম মাছুদ খান ৷
এদিকে ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিল প্রার্থী ৪০ ও সংরক্ষিত ১৩ জন নারী প্রার্থী লড়ছেন এ নির্বাচনে। নলছিটি পৌরসভার ২৪ হাজার ১০১ জন ভোটার রয়েছেন। এরমধ্যে ১২ হাজার ৫১ জন নারী ও ১২ হাজার ৫০ জন পুরুষ ভোটার। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন এখানকার ভোটাররা।
ইমন/বার্তাবাজার/এসজে