রাত পোহালেই টাঙ্গাইল পৌরসভার নির্বাচন

তৃতীয় ধাপে শনিবার (৩০ জানুয়ারি) টাঙ্গাইল পৌরসভার নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু করতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ সব ধরনের প্রস্ততি নিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী এস এম সিরাজুল হক আলমগীর, বিএনপির প্রার্থী মাহমুদুল হক সানু এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল কাদের।

এছাড়া ১৮টি সাধারণ ওয়ার্ডে পুরুষ কাউন্সিলর পদে ৮৭ জন এবং ৬টি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভার নির্বাচনে মোট ভোটার এক লাখ ২৪ হাজার ৪২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৩ হাজার ৫৭১ জন এবং মহিলা ভোটার ৬০ হাজার ৮৫৪ জন।

হাসান সিকদার/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর