বন্দরনগরীর আসকারদিঘির পাড় বস্তিতে অগ্নিকাণ্ড

বন্দর নগরী চট্টগ্রামের আসকারদিঘির পূর্ব পাড়ে মসজিদ সংলগ্ন বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়েছে চারটি বসত বাড়ি। তবে এই ঘটনায় কেউ হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

শুক্রবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় জাহানারা বেগম, হানিফ, শাহদাতের ঘরসহ চারটি বসতঘর পুড়ে যায়।

বস্তির কেয়ারটেকার শাহাবুদ্দিন জানান, অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তিনি কিছুই জানেন না। ঘটনার সংবাদ পেয়ে নগরীর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে ঘটনার পরেই ঘটনাস্থল পরিদর্শন করেন জামালখান ওয়ার্ডের সদ্য নির্বাচিত কাউন্সিলর শৈবাল দাশ সুমন। এসময় তিনি ক্ষতিগ্রস্থদের মানবিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর