জয়পুরহাটে গেল করোনার টিকা

করোনাভাইরাস নিরাময়ের জন্য এইপ্রথম ২ হাজার ৪০০ টিকা পৌঁছেছে জয়পুরহাট জেলায়। শুক্রবার (২৯ জানুয়ারি) ভোর ৪টা নাগাদ দু’টি কার্টনে টিকাগুলো ঢাকা থেকে জেলা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়।

শনিবার (৩০ জানুয়ারি) করোনাবিষয়ক টিকা কমিটির একটি সভা হওয়ার কথা আছে, সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে কবে নাগাদ টিকা দেওয়া হবে। সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

এবিষয়ে জয়পুরহাটের সিভিল সার্জন ওয়াজেদ আলী জানিয়েছেন, শুক্রবার সকালে দুটি কার্টনে ১২০০ করে মোট ২ হাজার ৪০০ করোনা টিকা জয়পুরহাটে এসেছে। টিকা পৌছালেও এখনো পাওয়া যায়নি সিরিঞ্জ। সিরিঞ্জ পেলেই টিকা দেওয়ার দিনক্ষণ ঠিক করে টিকিদান কার্যক্রম পরিচালনা করা হবে।

রিফাত আমিন রিয়ন/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর