শশীভূষণে ডোবায় পরে আড়াই বছরের শিশুর মৃত্যু

ভোলার চরফ্যাসনে ডোবায় পড়ে জুনায়েদ নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারি) উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। স্বজনরা শিশুটিকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশু জুনায়েদ জাহানপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ডের বাসিন্দা সিরাজ মোল্লার ছেলে।

স্বজনরা জানান, বাড়িতে মেহমান আসলে পরিবারের সদস্যরা মেহমান নিয়ে ব্যস্ত ছিলেন। ওই সময় পরিবারের সদস্যদের অগোচরে
শিশু জুনায়েদ খেলার ছলে ঘরের বাইরে চলে আসে। পরে বসত ঘরের পাশে ডোবা সংলগ্ন স্থানে খেলতে গিয়ে পানি ভর্তি ডোবায় পরে
যায়। শিশুটির মা তাকে খুঁজতে গিয়ে ঘরের পাশের ডোবায় ভাসমান দেখতে পেয়ে ডাক-চিৎকার করে। তখন শিশুটির স্বজনরা উদ্ধার
করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শশীভূষণ থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত শিশুর
পরিবারের কোন অভিযোগ না থকায় মরদেহ দাফনের জন্য বলা হয়েছে।

আরিফ হোসেন/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর