জা‌বিদ আহসান সো‌হেল স্মৃ‌তি উন্মুক্ত ব‌্যাডমিন্টন প্রতি‌যোগীতার উ‌দ্বোধন

টঙ্গীতে জা‌বিদ হাসান সো‌হেল স্মৃ‌তি উন্মুক্ত ব‌্যাডমিন্টন প্রতি‌যোগীতা অনুষ্ঠান উ‌দ্বোধন করা হয়। শুক্রবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় শহীদ আহসান উল্লাহ মাস্টার ইসলামী গ্রন্থাগা‌রের উ‌দ্যোগে নোয়াগাও এম এ ম‌জিদ মিয়া উচ্চ বিদ‌্যাল‌য়ের মা‌ঠে এ খেলার উ‌দ্বোধন করা হয়।

উক্ত সংগঠ‌নের সভাপ‌তি মো. রেজাউল ক‌রি‌মের সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি ছি‌লেন, ৪৩নং ওয়ার্ড কাউন্সির আসাদুর রহমান কিরন।

বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন, টঙ্গী প্রেসক্লা‌বের সভাপ‌তি এম এ হায়দার সরকার, টঙ্গী থানা প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, টঙ্গী থানা ছাত্র লীগের সভাপ‌তি মে‌হেদী হাসান কানন মোল্লা।

সা‌র্বিক সহ‌যোগীতায় ছিলেন, জা‌বিদ হাসান সো‌হেল স্মৃ‌তি উন্মুক্ত ব‌্যাডমিন্টন প্রতি‌যোগীতার আহবায়ক ফি‌রোজ মোহাম্মদ ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ শ‌্যামল, রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ও টঙ্গী পূর্ব থানা যুবলীগ নেতা মো. জসিম মাদবর প্রমুখ

আরিফ চৌধুরী/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর