“প্রধান নির্বাচন কমিশনার একজন রুচিহীন মানুষের উদাহর “

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা হচ্ছেন একজন রুচিহীন মানুষের উদাহরণ বলে মন্তব্য করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, নির্বাচনে মাত্র ২২ শতাংশ ভোট পড়ার মানে জনগণ নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। চট্টগ্রাম সিটি নির্বাচনে কেন্দ্র থেকে বিএনপির সকল এজেন্টকে বের করে দিয়ে একটি প্রহসনের নির্বাচন করেছে। এসময় তিনি ইভিএমকে প্রতারণা ও জালিয়াতির মেশিন উল্লেখ করে বলেন, ইভিএম-এ ভোট করে লাভবান হয় বলেই ইসি এই যন্ত্র ব্যবহার করছে।

দুর্নীতি নিয়ে টিআইবি’র করা প্রতিবেদনে বাংলাদেশ আরও ২ ধাপ পিছিয়ে পড়া দেশের জন্য লজ্জাজনক বলেও উল্লেখ করেন বিএনপির এ নেতা।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর