অভাবের তাড়নায় ১৫ মাসের শিশুকে পানিতে ফেললেন মা!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কোলের শিশুকে ব্রীজের নিচে খালের অথৈ পানিতে ফেলে দেয়ার ঘটনা ঘটেছে । শুক্রবার(২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের কাশিমবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে কাশিমবাজারের খালের পানি থেকে জীবিত উদ্ধার করে স্থানীয় পথচারীররা।

উদ্ধার হওয়ার শিশুটির নাম জাহিদ,তার বয়স ১৫ মাস । বর্তমানে শিশু জাহিদ স্থানীয় দম্পতি রফিকুল ইমলাম এবং এলিনার কাছে রয়েছে। তবে শিশুর মা জমিলা বেগম শিশুটিকে ফেলে দিয়েই নিজ বাড়িতে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, শুক্রবার(২৯ জানুয়ারি) জমিলা দুই কেজি চাল সবার আড়ালে বিক্রি করে শিশুর জন্য খাবার ও তেল সাবান কিনে আনলে তার বাবা রাগান্বিত হয় এবং জমিলাকে বাড়ি থেকে চলে যেতে বলে। মনের দুঃখে অবুঝ শিশুকে নিয়ে হতাশ জমিলা বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে কাশিম বাজার সংলগ্ন একটি ব্রীজের ২০ ফিট নিচে অথৈই পানিতে ফেলে দেয়।

শিশুটির মা জমিলা বেগম জানান, “একবছর আগে দুই মাসের সন্তান জাহিদকে নিয়ে স্বামীর বাড়ি রংপুর থেকে বিতারিত হয় সে। পরে উপজেলার বলদিয়া ইউনিয়নের পূর্বকেদার গ্রামের দরিদ্র পিতা জয়নাল মিয়ার বাড়িতে আশ্রয় নেয়। দিনমুজুর বাপের বাড়িতে অভাব অনটন থাকায় তার সন্তানের ভরণপোষন নিয়ে প্রায় দ্বন্ব হতো। সন্তানের খাবার এবং খরচ চালাতে মাঝে মধ্যে তাকে শারীরিক এবং মানুষিক নির্যাতন সহ্য করতে হতো। এসব থেকেই সন্তানকে পানিতে ফেলে দেয়ার চিন্তা আসে তার।”

জমিলা বেগমের বাবা জয়নাল মিয়া জানান, “সকালে আমি ও আমার ছেলে মাটি কাটতে এসেছি। মাটিকাটার স্থানের অদূরে মানুষের কোলাহল শুনে জানতে পারলাম আমার মেয়ে জমিলা তার ছেলে জাহিদকে পানিতে ফেলে দিয়েছে। কি কারণে এরকম কাজ করলো তা আমি জানিনা।”

বলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান জানান,”শিশুটি আপাতত রফিকুল ও এলিনা বেগম দম্পতির কাছে রয়েছে। তাকে তার মায়ের কাছে ফেরত দেয়া হবে।”

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা জানান, বিষয়টি নিশ্চিত করে বলেন, “চেয়ারম্যানকে ফোন দিয়েছিলাম খোঁজখবর নিয়ে ওই পরিবারকে সহযোগিতা দেয়া হবে।”

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর