আগ্রাবাদে দেয়াল ধসের ঘটনায় দুইজনের মৃত্যু

চট্টগ্রামের আগ্রাবাদে দেয়ালের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন দুইজন ব্যক্তি। শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে আগ্রাবাদ ডেবার উত্তর পশ্চিম পাড়ে চট্টগ্রাম বন্দরের জায়গায় নির্মাণকাজ চলার সময় স্কেভেটরের ধাক্কায় দেয়াল ধসের দুর্ঘটনায় দু’জনের প্রাণহানি ঘটে।

নিহতদের একজন হলেন মোঃ শহিদুল্লাহ (৬০) ও অন্যজন হলেন আল আমিন (৩০)। এ ঘটনায় আরও দুই ব্যক্তি আহত হয়েছেন। আহতদের একজনের নাম রাকিব। অপরজনের নাম জানা যায়নি।

নিহত শহিদুল্লাহ নগরের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গাড়িচালক হিসেবে কাজ করতেন। অন্যদিকে আল আমিন পেশায় একজন হকার। ভ্যানগাড়িতে করে মাস্ক বিক্রি করতেন তিনি। তাদের দুজনের বাসাই আগ্রাবাদ এলাকায়।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, ‘বন্দরের একটি জায়গায় নির্মাণ কাজ চলছিল। স্কেভেটর দিয়ে বালি তোলার সময় দেয়াল ধসে এ প্রাণহানির ঘটনা ঘটে।’

নিহতদের মধ্যে আল আমিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিকেল ৪টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্যদিকে শহিদুল্লাহকে আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর