মিল্লাত ফাউন্ডেশনের উদ্যোগে সিরাত প্রতিযোগিতা

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিমে সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রাসূল (সা:)-এর জীবনী ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ে এ প্রতিযোগিতার আয়োজন করে মিল্লাত ফাউন্ডেশন।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ১০ টায় আছিম তা’লীমুল মিল্লাত দাখিল মাদ্রাসা কেন্দ্রে প্রতিযোগিতামূলক এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশের লক্ষ্যে এমন আয়োজন। স্বাস্থ্যবিধি মেনে এ প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির মোট ২৪০ শিক্ষার্থী অংশ নেয়। আগামী তিন দিনের মধ্যে এর ফলাফল জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতাটিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত এমন অংশগ্রহণে এ আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর