আমাদের পররাষ্ট্রনীতির মূল মন্ত্র হচ্ছে- সবার সঙ্গে বন্ধুত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের কারো সাথে বৈরিতা নয় সবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে। এই নীতিমালা অনুসরণ করে আমরা এগিয়ে যাচ্ছি।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) ২০২০-২০২১ কোর্সের গ্রাজুয়েশন সেরিমনিতে অংশ নিয়ে একথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, কোন দেশ বলতে পারবে না বাংলাদেশের সঙ্গে কোনো দেশের সঙ্গে বৈরি সম্পর্ক রয়েছে। আমরা সবার সঙ্গে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলছি।
তিনি বলেন, আপনারা জানেন যে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রায় দশ লাখ রোহিঙ্গা এসছে। আমরা তাদের আশ্রয় দিয়েছি। আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে তাদের মিয়াানমার থেকে জোর করে তাড়ানো হয়েছে। মিয়ানমারের নাগরিকদের আশ্রয় দেয়া এবং নিজ দেশে ফিরতে আমরা সাহায্য করব। এসব ব্যাপার নিয়ে আমরা কিন্তু কারো সাথে কোন ধরনের দ্বন্দ্বে জড়ায়নি।
গ্র্যাজুয়েশন পাওয়া ক্যাডেটদের প্রধানমন্ত্রী বলেন, মনে রাখতে হবে, এ দেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন করেছি। এ দেশকে আমরা উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে চাই। জাতির পিতা যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টার ফসল আজ আমরা উন্নয়নশীল দেশ হিসেবে উন্নীত হবার সক্ষমতা অর্জন করেছি। কিন্তু আমাদের লক্ষ্য আরও অনেক দূর নিয়ে যেতে হবে।
বার্তাবাজার/ই.এইচ.এম