কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় টাকাসহ স্বর্ণালঙ্কার লুট

পটুয়াখালীর কলাপাড়া উপজেলাধীন নীলগঞ্জ ইউনিয়নের বাইনতলা গ্রামে মৃত রাজ্জাক হাওলাদারের পুত্র মুছা হাওলাদারের বাড়িতে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দিনগত রাতে একদল সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে মার ধর টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায় একই গ্রামের মৃত আজিজ শরিফের ছেলে নিজাম শরিফ গং দের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার গভীর রাতে নিজাম শরিফের নেতৃত্বে একদল ভারাটে সন্ত্রাসী বাহিনীর হাতে হামলার শিকার হয় মুছা হাওলাদারের পরিবার।

তারা অভিযোগ করে বলেন, ঘরে থাকা নগদ টাকা ৫৬ হাজার ৫২০ টাকা ও ৯০ হাজার টাকা মুল্যের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় এবং পরিবারের অধিকাংশ সদস্যদের বেধড়ক পিটিয়ে জখম করে।

ঘটনার খবর পেয়ে রাতেই কলাপাড়া থানা পুলিশের এক দল সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন।

অভিযুক্ত নিজাম শরিফ জানান, আমাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করা হয়েছে। তাদের সকল অভিযোগ মিথ্যা।

কলাপাড়া থানা অফির্সার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগ পেলে আইনি ব্যাবস্থা গ্রহন করাহবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর