বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন এমপি হাবিবে মিল্লাত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর উদ্যোগে আইএফ আরসি এর সহায়তায় ২০১৯ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের
পুনর্বাসন কর্মসূচি’র আওতায় সেল্টার জীবিকায়নে সিরাজগঞ্জ সদর উপজেলার দুর্গম চরাঞ্চল কাওয়াকোলা ইউনিয়নে ১২৭ টি ঘরনির্মাণ, স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন ও টিউবওয়েল স্থাপন করা হয়েছে।

এতে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও আইএফআরসি বন্যা পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করেন আই এফ আর সি কান্টিপ্রতিনিধি বৃটিশ রেডক্রস, অ্যামেরিকান রেডক্রস, সুইচ রেডক্রস, কাতার রেডক্রিসেন্ট সোসাইটি’র একটি টিম দুর্গম চরাঞ্চল কাওয়াকোলা পরিদর্শন করেন।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ১১ টার দিকে কাওয়াকোলা ইউনিয়ন ছোট কয়ড়া, বড় কয়ড়া দোগাছি চর পরিদর্শন ও মতবিনিময় সভার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিজ এর গভর্ণিং বডির অন্যতম সদস্য প্রফেসর ডাঃ মো. হাবিবে মিল্লাত এমপি।

এ সময় তিনি বলেন, চরাঞ্চলের বন্যায় ক্ষতি গ্রস্তদের পর্যায়ক্রমে অসহায়দের পুনর্বাসন করা হবে। চরাঞ্চলে বিগত সময়ে কেউ চরের উন্নয়ন করেনি আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় থাকে তখনই উন্নয়ন হয়।

বিশেষ অতিথি হিসেবে বিডি আর সি এস এর ভাইস চেয়ারম্যান মো. লুৎফর রহমান হেলাল, ব্যবস্থাপনা পর্ষদ ট্রেজারার লুৎফর রহমান হেলাল, সদস্য রাজিয়া সুলতানা লুনা, মহাসচিব মো. ফিরোজ সালাউদ্দীন,উপ-মহাসচিব মো. রফিকুল ইসলাম, এ্যাকটিং হেড অফ আই এক আরসি কান্টি অফিসের সনজিব কুমার কাফলি, অ্যামেরিকান রেডক্রস হেড অব কান্টি রিপ্রেজেন্টটেটিভ আচালা নাভারত্নে, কান্টি ম্যানেজার ব্রিটিশ রেডক্রস সোসাইটি মিসেস গিন দে জেসুস, হেড অব কান্টি জার্মান রেডক্রস গৌরভ রায়, হেড অফ মিশন কাতার রেডক্রিসেন্ট সোসাইটি, জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম নাছিম রেজা নূর দিপু, জেলা যুবলীগের সাধারণ একরামুল হক একরাম প্রমুখ।

পরে শারিতা মিল্লাত মুন্না নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের কাজ পরিদর্শন শেষে প্রায় ৫০টির মত ফলজ ও বনজ বৃক্ষ রোপন করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর