মাদারীপুরে র‍্যাবের হাতে গাঁজাসহ আটক ১

মাদারীপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাসুদ মীর নামের (৪০) এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৮ এর একটি দল। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাত ১১টার সময় সদর থানাধীন দুর্গাবদ্দী এলাকা থেকে তাকে আটক করা হয়। সে একই এলাকার মৃত কালু মীরের ছেলে।

সিপিসি-০৩, র‌্যাব-০৮, মাদারীপুর ক্যাম্প সূত্রে জানা যায়, কিছু অসাধু মাদক ব্যবসায়ী গাঁজা ক্রয়-বিক্রয় করছে বলে গোপন সংবাদ পায় একটি বিশেষ আভিযানিক দল। পরে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীর নিকট হতে ৫৫ গ্রাম গাঁজা, মাদক বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইল ও ১টি সীমকার্ড উদ্ধার করা হয়।

আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় সে পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। তার বিরুদ্ধে উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর