সবার আগে এইচএসসির ফলাফল জানার উপায়

বহু প্রতীক্ষার পর প্রকাশিত হতে যাচ্ছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফল। শনিবার (৩০ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হবেন। শুক্রবার (২৯ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বরত জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক সংবাদ বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।

অনলাইনে প্রকাশিত এই ফলাফল পেতে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। যার ফলে ঘরে বসেই শিক্ষার্থীরা পেয়ে যাবেন ফলাফল। মোবাইল অপারেটর টেলিটক এক বিজ্ঞপ্তিতে প্রি-রেজিস্ট্রেশন করার জন্য আহ্বান জানিয়েছেন।

তাদের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এইচএসসির ফলাফল পেতে প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রি-রেজিস্ট্রেশন করতে মোবাইলের ম্যাসেজ অপশানে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নাম দিয়ে স্পেস দিয়ে রোল লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফলাফল প্রকাশের সাথে সাথেই প্রি-রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের মোবাইলে ম্যাসেজের মাধ্যমে চলে যাবে ফলাফল। তাছাড়া www.educationboardresults.gov.bd ওয়েবসাইট ও সংশ্লিষ্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও জানা যাবে ফলাফল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর