চাঁদপুর দুই মাছঘাট এলাকায় এক অভিযানে ২ হাজার ৫০০ কেজি জাটকা জব্দ করছে কোস্টগার্ড।
শুক্রবার (২৯ জানুয়ারি) চাঁদপুর কোস্টগার্ডের স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট এম আসাদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। একই দিনে দুপুরে বিষয়টি নিশ্চত করেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি।
খন্দকার মুনিফ তকি জানান, শুক্রবার সকালে চাঁদপুরের হরিনা ও বহরিয়া মাছ ঘাটে অভিযান চালায় কোস্টগার্ড। অভিযানে প্রায় ২ হাজার ৫ শত কেজি জাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা নির্বাহী মেজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম এবং সদর উপজেলা মৎস্য কর্মকর্তা এম ফারুক আহমেদ এর উপস্থিতিতে স্থানীয় ২৭ টি এতিমখানা ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
বার্তাবাজার/ই.এইচ.এম