গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৭, শনাক্ত ৪৫৪

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ৭ জনের। যা গত সাড়ে ৮ মাসের মধ্যে সবচেয়ে কম। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৯৪ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৫৪ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ৩৪ হাজার ৪০৭ জন।

শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে করোনা ভাইরাস নিয়ে সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৪১৪ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৮ হাজার ৯৬০ জন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর