কুষ্টিয়ায় নিখোঁজের ১০ দিন পর যুবকের লাশ উদ্ধার

কুষ্টিয়ায় নিখোঁজের ১০ দিন পর জাহাবুল (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া পুরাতন বালুর ঘাট এলাকর এক বালুর স্তুপের নীচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবার সুত্রে জানা যায়, নিহত জাহাবুল গত ২৯ জানুয়ারি মঙ্গলবার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা শাকদহচর থেকে স্টারিং গাড়ী নিয়ে তার কর্মরত স্থান ভাদালিয়ার উদ্দেশ্য বের হয়। এর পর থেকেই সে নিখোঁজ ছিল।বাড়ি থেকে যাওয়ার পর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তাঁর ভাই মাহাবুল ইসলাম গত ২৪ জানুয়ারি মিরপুর থানায় নিখোঁজ মর্মে একটি সাধারণ ডায়েরি করেন। যার নং-৯৭০

নিহত জাহাবুল উপজেলার হালসা শাকদাহ চর এলাকার সাইফুলের ছেলে।

জাহাবুলের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করাহয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়েনি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর