করের বোঝার নিচে চাপা পড়ছে গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালের ওপর ভর করে গড়ে উঠা নানা পেশার মানুষ। এ সকল পেশার মানুষ জানান, নতুন ইজারাদার দায়িত্ব নিয়েই বাড়িয়েছে করের বোঝা। দিনমজুর-শ্রমিক, দোকানি ও পরিবহণ সংশ্লিষ্টদের দাবি, বেশি টাকায় ইজারা নেয়ার মাশুল গুনতে হচ্ছে তাদের।
এ সময় স্বামহারা তিন সন্তানের জননী রোকেয়া বলেন, সন্তানদে মুখে খাবার যোগাতে পারি না। ২০ বছর ধরে গাবতলী বাস টার্মিনালে কাজ করি কুলি -মুজুরির। সেই কষ্টের টাকা দিতে হয় ইজারাদারদের। আগে দিতাম ১৬০ টাকা এখন দিতে হয় ২৬০ টাকা। এখন ছেলেমেয়েদের নিয়ে চলতে পারি না।
রোকেয়ার আক্ষেপের সুরে সুর মেলান আরো অনেকে। এরকম অভিযোগের সত্যতাও পাওয়া গেছে। আরেকজন ভুক্তভোগী জানান, এখানে গোসল করতে ১০-১৫ টাকা লাগে আমরা দূর থেকে আসি করা লাগে।
গাবতলী বাস টার্মিনালের মোট চারটি পাবলিক টয়লেট এসব টয়লেটে কিছু দিন টোল আদায় করেছে করেছে ১৫ টাকা করে। এ সম্পর্কে টোল আদায়কারীকে প্রশ্ন করলে তিনি বলেন, কিছু দিন ১৫ টাকা করে আদায় করেছি কিন্তু প্রশাসন বলল টোল বেশি হয়ে যায় তাই এখন ১০ টাকা করে নিচ্ছি। যদিও, সিটি কর্পোরেশনের ইজারার শর্তে টয়লেট-গোসলের জন্য অর্থের পরিমাণ স্পষ্টভাবে উল্লেখ আছে।
এ ব্যাপারে পরিবহণ শ্রমিকরা বলছেন, আমরা করোনার জন্য রোজগার তেমন করতে পারি না। এখন ইজারাদার বেশি মূল্যে ইজারা নিয়ে আমাদের থেকে বেশি টাকা আদায় করছে। তারা বেশি মূল্যে ইজারা নিছে খেসারত আমাদের দিতে হচ্ছে। ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আকতার হোসেন বলেন, ‘ডাক নিয়েছেন উনারা ৭ কোটি ৩৯ লাখ টাকা। কিন্তু সেই খেসারত তো আমার গরীব শ্রমিকেরা দিবেনা।’
ইজারা শর্ত অনুযায়ী সিটি করপোরেশনের মনোগ্রাম সম্বলিত পোশাক ও পরিচয়পত্র ছাড়া অন্য কেউ টার্মিনালের কোন ফি আদায় করতে পারবে না। আর ফি আদায়ের রশিদ বইয়ের ওপরে সিটি কর্পোরেশন ও বাস টার্মিনাল শাখার কর্মকর্তা/কর্মচারীর সিলযুক্ত স্বাক্ষর বিধান থাকলেও তা মানা হচ্ছে না।
ইজারা কর্তৃপক্ষ বলছে, ব্যবসা নয়, টার্মিনালকে শৃঙ্খলার মাঝে আনার মধ্য দিয়ে অত্যাধুনিক সেবা নিশ্চিত করতে চান তারা। রাফি ট্রেডার্স লিমিটেডের প্রধান নির্বাহী মোহাম্মদ শামীম খান বলেন, ‘যেটা সিটি করপোরেশনের চার্টে আছে এর চেয়ে বেশি আমরা নেবো না। অন্যান্য সেক্টরে আমাদের লোকজন কাজ করে। হয়তোবা দু’একজন যদি ভুল করে থাকে আমরা এটার সমাধান করে নেবো। আমরা কোন অতিরিক্ত ফি আদায় করবো না।’
প্রায় এক যুগ পর উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১২ জানুয়ারি থেকে একবছরের জন্য গাবতলী টার্মিনালের ইজারা পায় রাফি ট্রেড্রার্স লিমিটেড।
বার্তাবাজার/ই.এইচ.এম