রাজধানীতে মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ৬২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩ হাজার ২’শ ৭৭ পিস ইয়াবা, ১৫০ গ্রাম ৪০ পুরিয়া হেরোইন, ২০ কেজি ৪৮০ গ্রাম গাঁজা, ১৭৫ বোতল ফেন্সিডিল ও ৪৮ লিটার দেশি মদ উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা সকলে মাদক বিক্রয় ও সেবনের দায়ে অভিযুক্ত।
গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪২টি মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।
বার্তাবাজার/ই.এইচ.এম