রাজধানীর বাজারে ফের বাড়লো খোলা সয়াবিন তেলের দাম। সয়াবিন তেল খুচরা বিক্রয় হচ্ছে ১২৪ টাকা কেজি। সেই সঙ্গে বেড়েছে প্যাকেটজাত চিনির দামও। বাজারে আমদানি করা চালের কোন প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না বিক্রয় হচ্ছে আগের বাড়তি দরেই। কিছু দিন আগেই ভালো মানের খোলা সয়াবিন তেল খুচরা বিক্রিয় হতো ১২০ টাকা কেজি। যা বর্তমানে বিক্রয় হচ্ছে ১২৪ টাকা কেজি।
গত সপ্তাহে খোলা চিনি ৬৫-৬৮ টাকা কেজি বিক্রয় হলেও বেড়েছে প্যাকেটজাত চিনির দাম। যা বর্তমানে খুচরা বিক্রয় হচ্ছে ৭৫-৭৮ টাকা কেজি।
এদিকে চালের বাজার ঘুরে দেখা যায় ভালো মানের মিনিকেট চাল বিক্রয় হচ্ছে ৬৫ টাকা এবং নাজিরশাইল বিক্রয় হচ্ছে ৬৮-৭০ টাকা কেজি। একই সাথে দাম কমেনি মোটা চালেরও। বিআর আটাশ ৫৪-৫৫ টাকা আর গুটি চাল খুচরা বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি। বিক্রেতারা অভিযোগ করে বলেন, আমরা পাইকারি বাজারে আমদানি করা চাল পাচ্ছি না।
এসময় বিক্রেতারা বলেন, পাইকারি বাজারে চালের দাম না কমলে, খুচরা বাজারে চালের দাম কমার কোন সম্ভাবনা নেই।
বার্তাবাজার/ই.এইচ.এম