রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ৪

রাজধানীর কলাবাগান থেকে ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিম।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে কলাবাগান থানার কাঠাঁলবাগান বাজার এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবাসহ তাদের গ্রেফতার করে পুলিশ। এ তথ্যটি নিশ্চিত করেন অভিযানের নেতৃত্ব দেয়া অতিরিক্ত উত্তরা জোনাল টিমের উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু।

গ্রেফতারকৃতরা হল- মোঃ আলমগীর হোসেন (৩২), হাসানুজ্জামান (৩০), মোঃ রুবেল (২৭) ও মোসাঃ মিনু আক্তার (২৭)। এসময় তাদের হেফাজত থেকে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কলাবাগান থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর