চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি

চাকরি স্থায়ী করার দাবিতে কর্মবিরতি পালন করেছেন নর্দার্ন ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) পিচরেট মিটার পাঠক ও বিদ্যুৎ বিল বিতরণকারী কর্মচারীরা। এছাড়াও গত ১০দিন থেকে তারা বিদ্যুৎ অফিসের সামনে প্রচণ্ড শীতে অবস্থান কর্মসূচি পালন করছেন।

শুক্রবার(২৯জানুয়ারী) দুপুরে নর্দার্ন ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। এ সময় বিদ্যুৎ ভবন থেকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কালীগঞ্জ পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি এরশাদুল হক সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সভাপতি কালী শংকর দাস, আব্দুল মান্নান, সদস্য শাহিনুর আলম খোকনসহ অনেকেই।

সমাবেশ থেকে জানানো হয়, দীর্ঘ ২৫ বছর ধরে অস্থায়ী (পিচরেট) ভিত্তিতে মিটার পাঠক ও বিল বিতরণকারী হিসেবে তারা কর্মরত আছেন। নেসকোর এমডি আশ্বাস দিলেও চাকরি স্থায়ীকরণ করা হয়নি। ফলে আমাদেও পরিবার নিয়ে বড় দু’চিন্তায় রয়েছি। তাই অবিলম্বে তারা তাদের চাকরি স্থায়ীকরণের দাবি জানান। সারাদেশে আন্দোলনের বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের জেলা সভাপতি কালী শংকর দাস সমাবেশে বলেন, দীর্ঘদিন ধরে অস্থায়ী ভিত্তিতে মিটার রিডিং নেওয়া ও বিল বিতরণ করে রাজস্ব আদায়ে সহায়তা করে আসছি। কিন্ত চাকরি স্থায়ী না হওয়ায় আমরা অনিশ্চয়তায় পড়েছি। আমি নিজেই একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমার চাকুরীর বয়স আর নেই। তাহলে আমার পরিবার কোথায় এখন যাবে। গত অক্টোবরে নেসকোর প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে প্রতিষ্ঠানের এমডি দাবি মেনে নিয়ে প্রতিশ্রæতি দেন। কিন্তু এতদিন হলেও তারা এখন টালবাহানা শুরু করেছেন। তাই উপায় না পেয়ে বাস্তবায়ন না হওয়ায় তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলতে থাকবে।

তিনি আরো বলেন, মিটার পাঠক ও বিল বিতরণকারী (পিচ রেট) কর্মচারীরা মাঠে কাজ করছে না। অথচ তারা গ্রহকদেও বিল করছে। যা ইত্যি মধ্যে দেখা গেছে, মিটারের থেকেও অনেক বিল বেশি। তাহলে গ্রাহকদের জিম্মি করার জন্য তারা চেষ্টা করছেন। এই সুযোগ কখনেই দেওয়া হবে না।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর