ঢাকার সাভারে ৫৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে সাভারের শাহীবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।
এব্যাপারে, র্যাব ৪ জানায়, সাভারের শাহীবাগ এলাকায় মাদক ব্যবসায়ী জসিম উদ্দন জয় (২১) ইয়াবা বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ’শ ৩০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হন্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, গত সাত দিনে সাভার, আশুলিয়া ও সিংগাইরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অর্ধশতাধিক মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-৪।
বার্তাবাজার/পি