ফরিদপুরে এলো করোনার ভ্যাকসিনের ৬০ হাজার ডোজ

বহুল প্রতিক্ষিত মহামারী করোনাভাইরাসের প্রতিষেধক হিসাবে ফরিদপুরে ভ্যাকসিনের ৬০ হাজার ডোজ (টিকা) এসে পৌঁছেছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় সিভিল সার্জন ডা. সিদ্দিুকর রহমান বেক্সিমকো প্রতিনিধিদের নিকর থেকে ভ্যাকসিনগুলো বুঝে নেন। ভ্যাকসিন গুলো পরে ফরিদপুর জেনারেল হাসপাতালের ঔষধ সংরক্ষনাগারে রাখা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার তানিয়া আক্তার।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান জানান, ফরিদপুর জেলার জন্য প্রাথমিকভাবে বরাদ্দকৃত ৬০ হাজার ডোজ ভ্যাকসিন বুঝে পেয়েছি। আগামী ৭ ফেব্রয়ারী থেকে সরকারী নির্দেশনা অনুযায়ী ভ্যাকসিনগুলো ফরিদপুরের ৯টি উপজেলায় প্রদান করা হবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর