ব্ল্যাকমেইল করে কোটি টাকা হাতিয়ে নিল হারুন, অত্যাচারে অতিষ্ঠ ভাই-বোন

হারুনুর রশিদ ওরফে বডিবিল্ডার হারুন। নিরীহ লোকজন ও ব্যবসায়ীদের টার্গেট করে ব্ল্যাকমেইল করে ফাঁদ পেতে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া তার পেশা। ঢাকায় বসে বড় বড় কর্তা ব্যক্তিদের নাম ভাঙ্গিয়ে এলাকায় প্রভাব বিস্তার করার কারণে এতদিন; তার বিরুদ্ধে কথা বলার সাহস করেনি কেউ।

চাঁদাবাজি, জালিয়াতি, ভয়ংকর অপরাধের অভিযোগে পুলিশের খাঁচায় বন্দী হন তিনি। মূলত, এরপর থেকেই; একে একে বেরিয়ে আসতে শুরু করেছে চাঞ্চল্যকর তথ্য।

তার অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ থেকে শুরু করে আপন ভাই-বোন। তার আপন বড় বোন ফরিদা ইয়াসমিন জানান, নোমান গ্রুপ থেকে ঘর পাইয়ে দিবে বলে জালাল আহমেদ নামে এক ব্যাক্তি থেকে টাকা হাতিয়ে নেয় হারুন। সেটির প্রতিবাদ করায় তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরুতর অভিযোগ এনে অপপ্রচার চালায়। এখানে থেমে থাকেনি হারুন! আপন ভাই-বোনদের সম্পত্তি নিজেই ভোগ দখল করে রেখে দেয়। জায়গা জমির ভাগ চাইতে যাওয়ায় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন।

অবশ্যই এবার নিয়েছে চাঁদাবাজি অভিনয় কৌশল- হারুন “হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ” নামে মানবাধিকার সংগঠনের মাধ্যমে গত ১৪ ডিসেম্বর চট্টগ্রামে ইটভাটা বন্ধ সংক্রান্তে উচ্চ আদালতে একটি রিট করেন। রিটের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশ অনুযায়ী লোহাগাড়ায় প্রশাসন অভিযান চালিয়ে বেশ কয়েকটি ইটভাটা গুড়িয়ে দেয়।

এই সুযোগে বডিবিল্ডার হারুন ইটভাটা মালিকদের কাছ থেকে “হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ” এর নাম ভাঙ্গিয়ে প্রায়ই ইটভাটা থেকে কোটি টাকা হাতিয়ে নেয়। এমন অভিযোগ এনে বৃহস্পতিবার রাতে সাংবাদিক সম্মেলন করেছে লোহাগাড়া ব্রিকফিল্ড মালিক সমিতি ও সচেতন মহল।

লিখিত বক্তব্যে তারা জানান, হারুনের অত্যাচারে আমরা অতিষ্ট হয়ে পড়েছি। তার কারণে লোহাগাড়াসহ চট্টগ্রামের শত শত ইটভাটা মালিক ও ব্যবসায়ি হাজার কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছি। কোন ধরণের সময় না দিয়ে তড়িঘড়ি করে ইটভাটা গুড়িয়ে দেয়ায় শেষ সম্বলটুকু হারিয়ে পথে বসার উপক্রম হয়েছি। কর্মহীন হয়ে মানবেতন জীবন যাপন করছে ভাটার শ্রমিকরা। তাই হারুনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কামনা করেছেন।

উল্লেখ্যঃ গত, ২৫ জানুয়ারি ১১ মামলার আসামি হারুন ঢাকার মতিঝিল থানা পুলিশের হাতে গ্রেফতার হয়। পরদিন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তার বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর