আবারো বাড়লো শিক্ষা-প্রতিষ্ঠানের ছুটি

মহামারি করোনা কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়িয়ে আগামী ১৪ ফ্রেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। কিন্তু দেশের সকল কওমি-মাদ্রাসা এ ছুটির বাইরে থাকবে।

শুক্রবার (২৯ জানুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধন্তের কথা জানিয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর একই বছরের ১৭ মার্চ থেকে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ ছুটি কয়েক ধাপে বাড়ানোর পর ৩০ জানুয়ারি ২০২১ পর্যন্ত করা হয়ে ছিলো। সেই ছুটি আরো একবার বাড়িয়ে ১৪ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত করাপ হলো। ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে বলে জনান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর