চট্টগ্রামের বংশাল পাড়ায় দেশীয় অস্ত্র তৈরি কারখানা থেকে দুইটি অস্ত্র ও অস্ত্র বানানোর সরঞ্জামাদিসহ এক নারীকে আটক করেছে পুলিশ। জানা যায়, ওই নারীর নাম মেহেরুন্নেসা।
শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে ডলমুরিং থানার বংশাল পাড়ায় গফুর খান সওদাগরের বাসার ছাদে এ অস্ত্রের কারখানার সন্ধান পান।
পুলিশ জানায়, মেহেরুন্নেসা মুক্তা ও তার স্বামী নেজাম খান ওই কারখানায় অস্ত্র তৈরি করতো। নেজাম খান পলাতক রয়েছে। তাকে আটক করতে পারলে জানা যাবে তাদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কী না। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ।
বার্তাবাজার/ই.এইচ.এম