নগরীর ডবলমুরিং থানার পাঠানটুলি এলাকার একটি ভবনের ছাদে অস্ত্র কারখানায় হানাদিয়ে নারীসহ দুই জনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে দুটি বন্দুক, পিস্তলের পার্ট ও বিপুল পরিমান অস্ত্র তৈরীর সরঞ্জাম।
শুক্রবার রাত ২টার দিকে বংশাল পাড়ার এলাকায় নেজাম খানের ভবনের ছাদ থেকে এসব অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার (ওসি) মুহাম্মদ মহসিন।
তিনি বলেন, রাতে নগরীর বংশাল পাড়ায় শাহ আলম নামে এক প্রতিবেশীর বাসার সামনে এলাপাতাড়ি গুলি চালায় নেজাম খান। সংবাদপেয়ে নেজাম খানকে আটক করতে তার বাসায় অভিযানে গেলে ছাদের ওপর অস্ত্র কারখানার সন্ধান মিলে। এসময় কারখানায় তল্লাশী চালিয়ে ২টি এলজি, পিস্তলের বিভিন্ন অংশ ও বিপুল পরিমান অস্ত্র তৈরীর সরঞ্জাম জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত নেজাম পালিয়ে গেলেও তার স্ত্রী ও ভাইকে আটক করা হয়।
বার্তাবাজার/পি