কক্সবাজারে ৪৫ হাজার টাকার জাল নোটসহ আটক ২

কক্সবাজার সদরে অভিযান চালিয়ে ৪২ হাজার টাকার জাল নোটসহ জাল টাকা চক্রের সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দ পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) রাত সাড়ে ১১টার দিকে সদর থানার জানারঘোনা এলাকা হতে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ সূত্র।

আটককৃতরা হলেন- মৃত জামাল আহমদের ছেলে নূরুল ইসলাম (৪৫) ও মৃত ওলামিয়ার ছেলে মুহাম্মদ আলী (৩৭)।

পুলিশ সূত্র জানায়, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্সবাজার সদরের জানারঘোনা এলাকা হতে নুরুল ইসলাম ও মুহাম্মদ আলীকে আটক করা হয়। পরে তাদের তল্লাশী চালিয়ে ৪৫ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।

ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সূত্রটি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর