কুড়িগ্রামে মাদকসহ আটক-৫

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায় মাদক পরিবহন ও সেবন করার দায়ে ৫ জনকে আটক করেছে ফুলবাড়ি থানা পুলিশ। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর এলাকার নূর হোসেনের ছেলে বদিয়ার রহমান (৩২), মৃত মনসুর আলীর ছেলে আব্দুল মতিন (৩৬), রুস্তম আলীর ছেলে লায়ন হোসেন (২৮), ধর্মপুর এলাকার মকবুল হোসেনের ছেলে হারুন-অর-রশিদ (২৬) ও নাগেশ্বরী উপজেলার পশ্চিম নেওয়াশী এলাকার হাছেন আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৪০)।

পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিপুর ইউনিয়নের বদিয়ার রহমানের বাড়িতে তল্লাশি করে তাদের শোবার ঘর থেকে ৫০ বোতল ফেন্সিডিল, ৭০০ গ্রাম গাঁজা এবং ৪২ পিস উদ্ধার করা হয়।

এ বিষয়ে ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তা বাজারকে জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে।

সুজন মোহন্ত/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর