হাতীবান্ধায় আরো ১৪টি ভারতীয় গরু আটক

লালমনিরহাটের হাতীবান্ধায় ভারত থেকে চোরাই পথে আসা আরো ১৪টি গরু আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে ওই উপজেলার কারবালার দীঘি এলাকায় বুড়িমারী-লালমনিরহাট সড়কে ট্রাকসহ গরুগুলো আটক করে হাতীবান্ধা পুলিশ।

পুলিশ জানায়, স্থানীয় লোকজন ভারতীয় গরুর ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ট্রাকসহ গরু গুলো আটক করে থানা নিয়ে আসে।

এর আগে দুপুরে পুলিশ ৭টি ও ভোর রাতে বিজিবি ৩টি ভারতীয় গরু আটক করে।

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বার্তা বাজারকে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শাহিনুর ইসলাম/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর