জগন্নাথপুর পৌরসভার নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের গেজেট প্রকাশ

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। গেজেটে গত ১৬ জানুয়ারি পৌর নির্বাচনে বেসরকারি ভাবে নির্বাচিতরা সরকারিভাবে জনপ্রতিনিধি হিসেবে তালিকাভূক্ত হন।

গেজেট অনুযায়ী জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন, ১ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর শিল্পী বেগম, ২ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর বাহারজান বিবি, ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত কাউন্সিলর সুবর্ণা শর্মা এবং ১ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর শাহীন আহমেদ, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর জিতু মিয়া, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আলাল হোসেন, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর কামাল হোসেন, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর সফিকুল হক, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর কৃষ্ণ চন্দ, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর সুহেল আহমেদ, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সাফরোজ ইসলাম মুন্না ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ছমির উদ্দিন।

এব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বার্তা বাজারকে বলেন, শুনেছি নির্বাচিত জনপ্রতিনিধিদের গেজেট প্রকাশ হয়েছে। শপথগ্রহণ কবে হবে তা এখনো জানা যায়নি।

নোহান আরেফিন/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর