তৃতীয় দফায় ১৭৮৭ জন রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা

সাম্প্রদায়িক দাঙ্গায় রাখাইন থেকে উদ্ভাস্তু হয়ে কক্সবাজারের বিভিন্ন শরনার্থী শিবির থেকে তৃতীয় দফায় ১৭৮৭ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুরা ৩৫টি বাসযোগে ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করেছে। রাতেই এসব রোহিঙ্গা চট্টগ্রাম পৌঁছার কথা রয়েছে। সেখান থেকে শুক্রবার (২৯ জানুয়ারি) নৌবাহিনীর তত্বাবধানে তাদের বিশেষ জাহাজে করে ভাসানচরে নিয়ে যাওয়া হবে।

জানা যায়, বুধবার (২৭ জানুয়ারি) থেকে কক্সবাজার জেলার ৩৪টি রোহিঙ্গা শিবির থেকে স্বেচ্ছায় ভাসানচর যেতে ইচ্ছুক এমন রোহিঙ্গা পরিবার গুলোকে উখিয়া কুতুপালং অস্থায়ী প্রত্যাবাসন ক্যাম্পে সেনাবাহিনীর তত্বাবধানে নিবন্ধন করা হয়। সেখান থেকে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এসব রোহিঙ্গারা কয়েকটি গ্রুপে বিভক্ত করে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। রাতেই রোহিঙ্গাবাহী পরিবহন গুলো চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে। তবে আগামীকাল (শুক্রবার) তৃতীয় দফার দ্বিতীয় ধাপে আরো উল্লেখযোগ্য সংখ্যক রোহিঙ্গা উখিয়া থেকে রাওনা করার কথা রয়েছে বলে জানিয়েছে একটি নির্ভর‍যোগ্য সূত্র।

তবে এই বিষয়ে শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার (আর আর আর সি) কার্যালয় থেকে আনুষ্টানিক কোন বক্তব্য পাওয়া না গেলেও নির্ভর‍যোগ্য একটি সূত্রের দাবী, সর্বশেষ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা নাগাদ ৩৫ টি বাস যোগে ১৭৮৭ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেছে। বহরটির সাথে তাদের মালামাল বহনের জন্য ১৮টির অধিক কাভার্ড ভ্যান যাত্রা করেছে বলেও জানিয়েছে সূত্রটি। এছাড়া যে কোন জরুরী পরিস্থিতির জন্য বেশ কয়েকটি এম্বুলেন্স ও আইনশৃংখলা বাহিনীর নিরাপত্তা বহরের বিষয়টি চোখে পড়ার মতো ছিলো।

প্রসঙ্গত, গেলো ৪ ডিসেম্বর প্রথম দফায় নারী-পুরুষ-শিশু মিলিয়ে মোট ১৬৪২ জন, দ্বিতীয় দফায় ১৮০৪ জন রোহিঙ্গা নারী-পুরুষ ভাসানচরে অবস্থান করছে। কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের চেয়ে অধিকতর উন্নত জীবন যাপন করছে বলে জানিয়েছে ভাসানচরে অবস্থানরত এসব রোহিঙ্গা নারী-পুরুষ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর