কনকনে শীতকে অপেক্ষা করে নদীকে বাঁচাতে নদীর প্রকৃত রূপ ফিরিয়ে দিতে “টাঙ্গন বাঁচাও কুলিক বাঁচাও” ক্যাম্পেইন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে মানববন্ধন করেছে ইকো ইনস্টিটিউট অব ক্রিয়েটিভ ও প্রোমোট যুব নেটওয়ার্ক টাঙ্গন বাঁচাও কুলিক বাঁচাও সংগঠনের সদস্যরা।
বৃহস্পতিবার( ২৮ জানুয়ারি) ইএসডিও প্রোমোট প্রকল্প এর আয়োজনে শহরের বন্দর বড় ব্রিজ সংলগ্ন ও কুলিক নদীর সামনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন রাণীশংকৈল ইএসডিও এর সমন্বয়ক আক্তারুল ইসলামসহ প্রোমোট যুব নেটওয়ার্কের সকল সদস্যরা।
এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, নদীকে তার আসল রুপ ফিরিয়ে দিতে ভূমিদস্যুদের কাছ থেকে নদীকে রক্ষা করতে হবে। আর যদি নদীকে রক্ষা না করতে পারি তবে একদিন নদী বিলীন হয়ে যাবে।
বক্তারা আরো বলেন, নদীর সৌন্দর্য রক্ষা করতে না পারলে এর সাথে আমাদের দেশের নদীর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তাই প্রশাসনের কাছে আমাদের দাবি যারা নদী থেকে বালু উত্তোলন করছে এবং নদীর জমি দখল করে খাচ্ছে তাদের কাছ থেকে যেন প্রশাসন নদীকে রক্ষা করার জন্য যা যা দরকার তাই যেন প্রশাসনিক ভাবে ব্যবস্থা গ্রহণ করে তার জোর দাবি জানায়।
সবুজ ইসলাম/বার্তাবাজার/এ.আর