গাইবান্ধায় অনাথ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

গাইবান্ধায় অনাথ শিশুদের শীতবস্ত্র উপহার দিলেন শাহ ফাউন্ডেশন নামে যুক্তরাষ্ট্রের একটি সংগঠন। বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সহযোগীতায় বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে শিশু পরিবার (বালিকা) চত্তরে শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেন জেলা সমাজসেবা অফিসার এমদাদুল হক প্রামাণিক।

এসময় বক্তব্য রাখেন ওয়াজিউর রহমান র‌্যাফেল, প্রবীর চক্রবর্তী, আমাতুর নূর ছড়া, রিকতু প্রসাদ, মাহফুজা খানম মিতা প্রমুখ।

এর আগে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়াল বক্তব্যে শাহ ফাউন্ডেশনের স্বত্বাধিকারী মোঃ শাহ শিশুদের আদর। এসময় তিনি ভালোবাসা জানান এবং সব সময় এই অনাথ শিশুদের পাশে থাকার কথা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ১০০ জন অনাথ মেয়ে শিশুকে শীতের সোয়েটার উপহার দেয়া হয়। এই শীতেই শাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে পর্যায়ক্রমে প্রতিবন্ধী, আদিবাসী ও দলিত শিশুদের শীত বস্ত্র দেয়া হবে।

সুমন মিয়া/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর