হাতীবান্ধায় ভারতীয় ১০টি গরু আটক

লালমনিরহাটের হাতীবান্ধায় ভারত থেকে চোরাই পথে আসা ১০টি গরু আটক করেছে পুলিশ ও বিজিবি। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ওই গরু আটক করেন হাতীবান্ধা থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র টহল দল।

জানা গেছে, ভারতীয় গরু চোরাই পথে বাংলাদেশে আসছে এমন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড়-দইখাওয়া সড়কের হাকিমের চাতাল এলাকায় অভিযান চালিয়ে হাতীবান্ধা থানা পুলিশ ৭টি ভারতীয় গরু আটক করেন। এর আগে ভোর রাতে ওই উপজেলার দইখাওয়া বিজিবি ক্যাম্পের টহল দল আরো ৩টি ভারতীয় গরু আটক করেন।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বার্তা বাজারকে বলেন, ভারতীয় ৭টি গরু আটক করা হয়েছে। গরুর মালিক বৈধ কাগজ দেখাতে না পারলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শাহিনুর ইসলাম প্রান্ত/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর