হামলার স্বীকার হওয়া সাংবাদিকের বিরুদ্ধেই মামলা

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার সাংবাদিক আমিনুল ইসলাম (৫৫) জমি-জমা সংক্রান্ত জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছিলেন গত ২৩ জানুয়ারি (শনিবার)। এরই মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বাদী পক্ষ তার বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা করে। সেই মামলায় বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন পেয়েছেন তিনি।

জামিন পাওয়ার বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত করেছেন তার আইনজীবি এড.আহসান হাবীব নিলু।

থানার মামলা এজাহার সুত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি জমি-জমা বিরোধের সুত্র ধরে গুরুতর আহত হয়ে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ফুলবাড়ি উপজেলা প্রতিনিধি সাংবাদিক আমিনুল ইসলাম। ভর্তি হওয়ার একদিন পরেই ২৪ জানুয়ারি (রবিবার) বিকেলে হামলাকারীর মূল আসামী মোখলেছুর রহমান গ্রেফতার হয়েছিলেন এবং অপর সহযোগি আসামীরা তার দুদিন পর আদালত থেকে জামিন পাবার পর আসামীদের বড় ভাই মুক্তিযোদ্ধা মোঃ মফিজার রহমান বাদী হয়ে গত ২৬ জানুয়ারি (সোমবার) রাতে ফুলবাড়ি থানায় একটি হত্যা চেস্টা মামলা দায়ের করেন।

ঘটনার ৪ দিন পর মামলা দায়ের করার বিষয়ে জানতে চাইলে মামলার বাদী মুক্তিযোদ্ধা মফিজার রহমান বার্তা বাজারকে জানান, মিথ্যা অভিযোগে আমার ভাইকে পুলিশ ধরে থানায় নিয়ে গেছে, বাকিদের জামিন করানোর আইনি বিষয়ের কিছু ঝামেলা থাকার কারণে দেরী হয়েছে।

হামলার স্বীকার সাংবাদিক আমিনুল ইসলাম বার্তা বাজারকে জানান, আমার উপর অর্তকিত হামলা হবার পর, একজন আসামী আটক হয়। এরপর পুলিশ সত্যতা যাচাই না করে আমার বিরুদ্ধে হত্যা চেস্টা মামলাটি নিয়েছে। আমি বর্তমানে নিরাপত্তায়হীনতায় ভুগছি, এর সঠিক বিচার চাই।

মামলার বিষয়ে ফুলবাড়ি থানার ওসি (তদন্ত) মোঃ সারওয়ার পারভেজ বার্তা বাজারকে, হামলার স্বীকার সাংবাদিকের অভিযোগ পাবার পর আমরা একজন আসামীকে আটক করেছি, এরপর বাদী পক্ষ গত ২৬ তারিখ সাংবাদিকের নামে একটি মামলা করেছে, আমরা তদন্তকরে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

উল্লেখ্য, হামলার স্বীকার সাংবাদিক গত ২৩ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এরপর বৃহস্পতিবার মামলার জামিন পাওয়ায় দুপুরে তিনি কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন।

সুজন মোহন্ত/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর