জেন ফন্ডা পাচ্ছেন গোল্ডেন গ্লোবে আজীবন সম্মাননা

এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের আয়োজনে আজীবন সম্মাননা পাচ্ছেন মার্কিন অভিনেত্রী জেন ফন্ডা। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৭৫তম আসর বসবে আগামী ২৮ ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে তার হাতে তুলে দেওয়া হবে সেসিল বি ডিমিল অ্যাওয়ার্ড।

হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন (এইচএফপিএ) দিয়ে থাকে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। তারা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছে, ‘জেন ফন্ডার দারুণ প্রতিভা তাকে সাফল্যের শিখরে নিয়ে গেছে।’

বয়স তার ৮৩ কিন্তু এখনো ধরে রেখেছেন নিজের সৌন্দর্য্য।কিন্তু ৮৩ বছর বয়সী এই অভিনেত্রীর বর্ণাঢ্য ক্যারিয়ার পেরিয়ে এসেছে ছয় দশক। এখনও বুড়ো হাড়ে ভেলকি দেখিয়ে যাচ্ছেন। সম্প্রতি তিনি অভিনয় করেছেন নেটফ্লিক্সের কমেডি সিরিজ ‘গ্রেস অ্যান্ড ফ্রাঙ্কি’তে।

করেছেন অস্কার জয়। অস্কারজয়ী জেন ফন্ডা ১৯৬০ সালে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন। ‘বার্বারেলা’, ‘নাইন টু ফাইভ’ এবং ‘অন গোল্ডেন পন্ড’- এর মতো ছবিগুলো তাকে বসিয়েছে হলিউডের উজ্জ্বল তারকার আসনে।

তিনি অভিনেত্রী পরিচয়ের পাশাপাশি বাইরে সমাজকর্মী হিসেবে পরিচিত। ষাটের দশকে ভিয়েতনাম যুদ্ধের বিরোধিতা করেছিলেন তিনি। সম্প্রতি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রেখেছেন। একসময় বিক্ষোভকারীদের সঙ্গে থ্যাঙ্কসগিভিং উদযাপন করেছেন।

জেন ফন্ডা অন্যায়ের বিরুদ্ধে মানুষের প্রতিবাদী হয়ে ওঠার বিষয়ে একটি গ্রন্থ লিখেছেন। জীবনে বেশ কয়েকবার হতে হয়েছে গ্রেফতার জেন ফন্ডাকে।

বার্তাবাজার/এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর