চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে গঠিত সহিংসতার জেরে গুলিতে আলাউদ্দিন ওরফে আলম (২৩) নিহতের ঘটনায় মামলা করা হয়েছে।
বুধবার(২৭ জানুয়ারি) রাতে নিহত আলাউদ্দিনের বোন জাহানারা বেগম রেলওয়ে থানায় ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করে মামলাটি করেছেন।
রেলওয়ে থানার ওসি সোহরাব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিল প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান আলাউদ্দিন ওরফে আলম। নিহত আলাউদ্দিন আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী মাহমুদুর রহমানের কর্মী ছিলেন।
বার্তাবাজার/পি