আলফাডাঙ্গা উপজেলা কল্যাণ সমিতির সভাপতি আর নেই

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা কল্যাণ সমিতির সভাপতি কাজী মেজবাহ উদ্দিন বাবলু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর মিরপুরে নিজ বাসভবনে স্ট্রোক জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও আত্মীস্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার মরহুমের নামাজে জানাজা শেষে পৈত্রিক নিবাস উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে প্রবীণ এ ব্যক্তির মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর